Jump to Content

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

আমরা Family Link সম্বন্ধে প্রায়শই জিজ্ঞাসা করা কিছু প্রশ্নের উত্তর সংগ্রহ করেছি। আপনি যদি আগে থেকেই অ্যাপটি ব্যবহার করছেন এবং আপনার যদি কোনও প্রশ্ন থাকে তাহলে আরও তথ্যের জন্য আপনি আমাদের সহায়তা কেন্দ্র দেখতে পারেন।

এটি কীভাবে কাজ করে

Family Link কীভাবে কাজ করে?

Google-এর Family Link অভিভাবকদের তাদের বাচ্চার অ্যাক্টিভটির উপর নজর রাখতে এবং তাদের বাচ্চা বা ১৩-১৯ বছর বয়সীরা যখন Android এবং ChromeOS ডিভাইস ব্যবহার করে তখন তাদের অনলাইনে নিরাপদ রাখতে সাহায্য করে।

প্রথমত, বাচ্চা/১৩-১৯ বছরের বয়সীদের জন্য Family Link কাজ করে এমন একটি ডিভাইসের প্রয়োজন (কোন ডিভাইসে Family Link কাজ করে দেখুন)। তারপর, ডিভাইসে বাচ্চা/১৩-১৯ বছরের বয়সীদের সাইন-ইন করান। বাচ্চা/১৩-১৯ বছর বয়সী কেউ যদি আগে থেকেই Family Link-এর মাধ্যমে তত্ত্বাবধানে থাকে, তাহলে সাইন-ইন করার পরে তাদের অভিভাবকীয় নিয়ন্ত্রণ সেট-আপ করতে সুবিধা হবে। ১৩-১৯ বছর বয়সী বাচ্চাটি যদি আগে থেকেই Family Link-এর মাধ্যমে তত্ত্বাবধানে না থাকে, তাহলে অভিভাবকরা Android সেটিংস থেকে Family Link যোগ করতে পারবেন।

অভিভাবকরাও তাদের ১৩ বছরের কম বয়সী (বা আপনার দেশে প্রযোজ্য বয়স) বাচ্চার জন্য Google অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সম্পূর্ণ হলে, বাচ্চারা নতুন অ্যাকাউন্ট দিয়ে তাদের ডিভাইসে সাইন-ইন করতে পারবে।

অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেলে, অভিভাবকরা Family Link ব্যবহার করতে পারেন যাতে তারা স্ক্রিন টাইমের উপর নজর রাখতে এবং তাদের বাচ্চাকে বয়স-উপযুক্ত কন্টেন্ট দেখতে গাইড করতে পারেন।

আমার বাচ্চার Google অ্যাকাউন্ট এবং Android ডিভাইস সেট-আপ করতে কত সময় লাগবে?

আপনার বাচ্চার Google অ্যাকাউন্ট এবং Android ডিভাইস সেট-আপ করতে আপনার ১৫ মিনিট মতো সময় লাগবে।

অ্যাকাউন্ট

আমার বাচ্চা কি Google অ্যাকাউন্টে সাইন-ইন থাকা অবস্থায় বিজ্ঞাপন দেখতে পাবে?

Google-এর পরিষেবায় বিজ্ঞাপন দেখানো হয় এবং আমাদের প্রোডাক্ট ব্যবহার করার সময় আপনার বাচ্চা বিজ্ঞাপন দেখতে পেতে পারে। তবে, সে পছন্দমতো বিজ্ঞাপন দেখতে পাবে না এবং বাচ্চা কখন অ্যাপে বিজ্ঞাপন দেখছে তা শনাক্ত করার জন্য আপনাকে বিভিন্ন টুল প্রদান করা হবে।

আমি কি আমার পরিবারকে ম্যানেজ করার জন্য স্কুল বা অফিসের অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি?

না। Family Link-এর মাধ্যমে ফ্যামিলি গ্রুপ বা তত্ত্বাবধান ম্যানেজ করার জন্য অফিস বা স্কুল থেকে পাওয়া অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। আপনি কোনও ব্যক্তিগত Google অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন, যেমন Family Link-এর সাথে Gmail অ্যাকাউন্ট।

বাচ্চারা কি তত্ত্বাবধানে থাকা ডিভাইসে একাধিক Google অ্যাকাউন্ট যোগ করতে পারে?

সাধারণত না। বাচ্চাদের তাদের অভিভাবকের তত্ত্বাবধানে থাকা ব্যক্তিগত Google অ্যাকাউন্টের পাশাপাশি শুধুমাত্র একটি Google Workspace for Education অ্যাকাউন্ট যোগ করার অনুমতি দেওয়া হয়। এই বিধিনিষেধ আমাদের প্রোডাক্টের গুরুত্বপূর্ণ আচরণ ঠিক রাখতে সাহায্য করে। যেমন, আর একটি অ্যাকাউন্ট যদি ডিভাইসে থাকে, তাহলে বাচ্চারা সেই অ্যাকাউন্ট ব্যবহার করে অভিভাবকের অনুমতি ছাড়াই Play থেকে অ্যাপ ডাউনলোড করতে পারবে।

আমার বাচ্চার বয়স যখন ১৩ বছর (বা আপনার দেশের আইন অনুযায়ী প্রযোজ্য বয়স) হবে তখন কী হবে?

যখন আপনার সন্তানের বয়স ১৩ বছর (বা আপনার দেশে প্রযোজ্য সম্মতি দেওয়ার উপযুক্ত বয়স) হবে, তখন সে নিজের Google অ্যাকাউন্টকে, তত্ত্বাবধানে থাকা টিনেজার অ্যাকাউন্টে আপডেট করার বিকল্প বেছে নিতে পারবে। এই আপডেটের দ্বারা আপনার তত্ত্বাবধান করার প্রসেস প্রভাবিত হবে না – আপনি, Family Link অ্যাপের মাধ্যমে, তত্ত্বাবধানে থাকা আপনার সন্তানের ডিভাইসের জন্য অভিভাবকীয় নিয়ন্ত্রণ এবং সেটিংস ম্যানেজ করা চালিয়ে যাবেন।

সব সেট আছে? অ্যাপটি ইনস্টল করুন।

Family Link অ্যাপটি আপনার ডিভাইসে ডাউনলোড করুন যাতে আপনার সন্তান যখন অনলাইন অ্যাক্টিভিটিতে ব্যস্ত তখন আপনি তার ওপর নজর রাখতে পারেন।
স্মার্টফোন নেই?
আপনার বাচ্চার অনলাইন অ্যাক্টিভিটির উপর নজর রাখার জন্য অনলাইনে তত্ত্বাবধান সেট-আপ করতে পারেন।